২০০ টাকার জন্য স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যু গৃহবধূর নাম মুনমুন খাতুন বিবি(১৯)। শ্বশুরবাড়ি তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকায়। গত শনিবার সকালে ঘটনাটি ঘটে চকবলিরামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার পুলিশ।
পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং তা রবিবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে মৃতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন থাকায় পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে তারা তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।
জানা গেছে, প্রায় বছর তিনেক আগে গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের পালশা এলাকার মুনমুন খাতুন বিবি তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকার পেশায় রাজমিস্ত্রী শাহিন মাহালতকে প্রেম করে। তাদের একটি দু'বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই নানানভাবে স্ত্রীর উপর অত্যাচার চালাত স্বামী শাহিন।
গতকাল স্বামীর কাছ থেকে ২০০ টাকা না বলে নিয়েছিল মুনমুন। আর এনিয়ে প্রথমে শুরু হয় বচসা। তারপর তাকে রড দিয়ে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। সেই সময় তাকে মেরে ফেলা হয় এবং বিষয়টি ধামাচাপা দিতে মুনমুনকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন মৃতার পরিবারের সদস্যরা।
এরপর দেখেন মৃতের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন। এথেকেই তাদের অনুমান তাদের মেয়েকে লোহার রড দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। তপন থানার ওসি সৎকার সাংবো জানান, ঘটনার অভিযোগ পেয়ে একজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।

Post a Comment